আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরা জেলা প্রতিমিধিঃ কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিতঃ- বাংলা নববর্ষ ১৪৩৩ কে বরণ করতে কলারোয়া উপজেলা প্রশাসনের দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে শেষ আয়োজন প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা প্রশাসন বনাম কলারোয়া বল্ডফিল্ড ফুটবল বয়েজের প্রীতি ফুটবল ম্যাচ টি অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের প্রথমার্ধে বল্ডফিল্ড বয়েজের রিপন ও ঈমন গোল করে দল কে এগিয়ে নেয়। বাকী সময়ে কোন দল গোল করতে না পারায় ঐ দুই গোলে কলারোয়া বল্ডফিল্ড বয়েজ জয়লাভ করে। সমগ্র খেলা টি উপভোগ করেন এবং পুরুষ্কার বিতরণ করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম, অফিসার ইনচার্জ এইচ,এম,শাহিন, কলারোয়া উপজেলা বি,এন,পি'র মুখপাত্র অধ্যক্ষ রইচউদ্দীন, জামায়াতে ইসলামীর কলারোয়া উপজেলা আমির মোঃ কামরুজ্জামান, পৌর আমির ডাঃ ইউনুস আলী বাবু, কলারোয়া বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি মোঃ শওকত আলী, সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, বি,এন,পি নেতা আঃ রাজ্জাক, ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক মোঃ রেজাউল করিম লাবলু, মোঃ রবিউল হাসান, সাংবাদিক কে,এম,আনিছুর রহমান, মোঃ জাহিদুর রহমান সহ বিপুল সংখ্যক দর্শক। রেফারি ছিলেন মাসউদ পারভেজ মিলন, সহকারী রেফারি ছিলেন ফারুক হোসেন স্বপন ও কামরুজ্জামান বাবু।
পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জ সকল দর্শক, খেলোয়াড়, ও কর্মকর্তাদের নববর্ষের শুভেচ্ছা জানান এবং কলারোয়া তে খেলাধূলার বিকাশে কার্যকরী পদক্ষেপ নিবেন বলে আশ্বাস প্রদান করেন। ধারাভাষ্যকার ছিলেন কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মীর রফিকুল ইসলাম মীর ও শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।