1. live@www.dainikmisridawaranews.com : দৈনিক মিশ্রীদেয়াড়া নিউজ : দৈনিক মিশ্রীদেয়াড়া নিউজ
  2. info@www.dainikmisridawaranews.com : দৈনিক মিশ্রীদেয়াড়া নিউজ :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
PinUp Casino официальный сайт играть в казино онлайн в Казахстане Сайт Pin Up casino играть в казино онлайн на деньги в Казахстане তালার জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটুর ঈদ শুভেচ্ছা বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে প্রতিমন্ত্রী টুকুর সঙ্গে বাংলাদেশ বি-কিপার্স এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ যশোর ল্যাবএইড এর বহুমুখী প্রতারক ফাতিমা ও তার গ্যাং ফের বেপরোয়া পবিত্র ঈদুল আজহা’র শুভেচ্ছা জানিয়েছেন মিলন হোসেন সাঁকো বর্ষসেরা পুরস্কার-২০২৫’ দৈনিক সকালের সময়’র সাহিত্য সম্পাদক সুলেখা আক্তার শান্তা পুরস্কৃত ফলোআপ: সুন্দরবনে বনজীবীর মৃত্যুর ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন দেবহাটায় ভূমি সেবা মেলা ২০২৬ এর উদ্বোধনী ও আলোচনা সভা ব্র্যাক ইউপিজি সদস্যদের স্কুল পড়ুয়া বাচ্চাদের মাঝে ছাতা বিতরন

বিরামপুরে কলেজছাত্রীকে বিয়ের প্রলোভনে প্রতারণা ও নির্যাতন,থানায় অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৫০৯ বার পড়া হয়েছে

 

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে এক কলেজছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা,পরবর্তীতে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মামা মোঃ জয় বাবু শনিবার বিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে,বিরামপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী (বয়স ১৭ বছর ৬ মাস) আশরাফী আক্তার ঐশীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন স্থানীয় যুবক মেহেদী হাসান ফরহাদ (২১)। পরে দেনমোহর ১ লাখ টাকা ধার্য করে স্থানীয় কাজীর মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়। কিছুদিন পর ফরহাদ ঐশীর সঙ্গে খারাপ আচরণ শুরু করেন। গত ২৯ জুলাই ভুক্তভোগী স্বামীর ডাকে ফরহাদের বাড়িতে গেলে ফরহাদ, তার বাবা মশিয়ার রহমান ও মা মিলে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং এলোপাতাড়ি মারধর করেন। অভিযোগে উল্লেখ করা হয়, একপর্যায়ে চুল ধরে টেনে-হিঁচড়ে ঐশীকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এতে তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। অভিযোগে আরও বলা হয়,বর্তমানে ঐশী মামার বাড়িতে আশ্রয় নিয়েছেন। অভিযুক্তরা তাকে বিভিন্ন সময় ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন, যা তার নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
বিষয়টি নিয়ে ভুক্তভোগীর মামা মোঃ জয় বাবু বলেন,“আমার ভাগনী এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। অভিযুক্তরা বারবার হুমকি দিচ্ছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত ব্যবস্থা চাই।”এ ব্যাপারে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান,লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রমাণ মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট