1. live@www.dainikmisridawaranews.com : দৈনিক মিশ্রীদেয়াড়া নিউজ : দৈনিক মিশ্রীদেয়াড়া নিউজ
  2. info@www.dainikmisridawaranews.com : দৈনিক মিশ্রীদেয়াড়া নিউজ :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
PinUp Casino официальный сайт играть в казино онлайн в Казахстане Сайт Pin Up casino играть в казино онлайн на деньги в Казахстане তালার জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটুর ঈদ শুভেচ্ছা বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে প্রতিমন্ত্রী টুকুর সঙ্গে বাংলাদেশ বি-কিপার্স এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ যশোর ল্যাবএইড এর বহুমুখী প্রতারক ফাতিমা ও তার গ্যাং ফের বেপরোয়া পবিত্র ঈদুল আজহা’র শুভেচ্ছা জানিয়েছেন মিলন হোসেন সাঁকো বর্ষসেরা পুরস্কার-২০২৫’ দৈনিক সকালের সময়’র সাহিত্য সম্পাদক সুলেখা আক্তার শান্তা পুরস্কৃত ফলোআপ: সুন্দরবনে বনজীবীর মৃত্যুর ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন দেবহাটায় ভূমি সেবা মেলা ২০২৬ এর উদ্বোধনী ও আলোচনা সভা ব্র্যাক ইউপিজি সদস্যদের স্কুল পড়ুয়া বাচ্চাদের মাঝে ছাতা বিতরন

ফলোআপ: সুন্দরবনে বনজীবীর মৃত্যুর ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

 

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
১৮ মে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা এলাকার বাসিন্দা আকসেদ গাজীর ছেলে আমিনুর রহমান (৪৫) নামে এক কাঁকড়া জেলে গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়ে।
এ সময় তারা সাতক্ষীরা রেঞ্জ বুড়িগোয়ালিনী স্টেশন অফিসে হামলা চালিয়ে পাঁচজন বনকর্মীকে আহত করে এবং বিভিন্ন অসববপত্র ভাঙচুর করে। প্রায় ৪০ মিনিট ধরে হামলা, ভাঙচুরের পর আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও বিজিবির যৌর্থ প্রচেষ্টায় বিক্ষুব্দরা পিছু হটে।
এদিকে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশের পাশাপাশি নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা এই কাজে অংশ নেন। যেহেতু ঘটনাস্থল থানা থেকে প্রায় ৩০ কিলোমিটার হওয়ায় সেখানে বিজিবি শক্ত অবস্থানে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
জানাগেছে, নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের লে. কমান্ডার ফরিদুল ইসলাম ও সহকারী পরিচালাক নুর হোসেনের নেতৃত্বে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় বিজিবির টহল কার্যক্রম অব্যহত রয়েছে। সেই সাথে এলাকার পরিস্থিত থমথমে বিরাজ করছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বিজিবির এই টহল কার্যক্রম চলমান থাকবে বলে জানা গেছে।
অন্যদিকে আহত ফরেস্টার শেখ মো. ফারুক আহমেদ (৫৫), বনরক্ষী মো. মেজবাউল ইসলাম (৪৫), ফায়জুর রহমান (৪০), আজাদুল ইসলাম (৪২) ও স্বেচ্ছাসেবক এখলাছুর রহমানকে (২৭) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছ
সাতক্ষীরা বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুর রহমান বলেন, হামলার বিষয় আচ করতে পেরে তারা পুলিশ, বিজিবি, কোস্টগার্ড ও নৌপুলিশকে আগেই অবহিত করেছিলেন। পরে বিজিবি, নৌপুলিশ ও কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে আসেন।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক বলেন, গুলিতে এক বনজীবী নিহতের ঘটনায় উপকুলীয় এলাকায় বসবাসরত বনজীবীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়ে কিছু অনাকাঙ্খিত ঘটনার সৃষ্টি হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর টহল কার্যক্রম অব্যহত রয়েছে।
উল্লেখ্য, তিনদিন আগে বনবিভাগের পাশ (অনুমতিপত্র) নিয়ে দুটি নৌকাযোগে তারা চারজন বনজীবী সুন্দরবনে যায় কাঁকড়া শিকারের জন্য। সোমবার সকাল থেকে খুলনা রেঞ্জের পাটকোসটার ঝিলে এলাকায় (অভয়ারণ্য) নৌকায় বসে তারা কাঁকড়া শিকার করছিলেন। একপর্যায়ে সোমবার সকাল সাতটার দিকে পাশ্ববর্তী টহলফাঁড়ির ইনচার্জ মোবারক হোসেনের নেতৃত্বে টহল টিমের সদস্যরা পিছন থেকে ডাক দেয় এবং টিমের সদস্যরা এক রাউন্ড গুলি ছুঁড়লে ঘটনাস্থলে আমিনুরের মৃত্যু হয়। পরবর্তীতে দুপুর একটার দিকে মৃতদেহ নিয়ে এলাকায় ফিরে আসে সাথে থাকা বনজীবীরা।
মঙ্গলবার নিহতের মৃতদেহ পোস্টমর্টেম শেষে পুলিশ পাহারায় এলাকায় পৌঁছালে
দফন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট