1. live@www.dainikmisridawaranews.com : দৈনিক মিশ্রীদেয়াড়া নিউজ : দৈনিক মিশ্রীদেয়াড়া নিউজ
  2. info@www.dainikmisridawaranews.com : দৈনিক মিশ্রীদেয়াড়া নিউজ :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
PinUp Casino официальный сайт играть в казино онлайн в Казахстане Сайт Pin Up casino играть в казино онлайн на деньги в Казахстане তালার জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটুর ঈদ শুভেচ্ছা বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে প্রতিমন্ত্রী টুকুর সঙ্গে বাংলাদেশ বি-কিপার্স এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ যশোর ল্যাবএইড এর বহুমুখী প্রতারক ফাতিমা ও তার গ্যাং ফের বেপরোয়া পবিত্র ঈদুল আজহা’র শুভেচ্ছা জানিয়েছেন মিলন হোসেন সাঁকো বর্ষসেরা পুরস্কার-২০২৫’ দৈনিক সকালের সময়’র সাহিত্য সম্পাদক সুলেখা আক্তার শান্তা পুরস্কৃত ফলোআপ: সুন্দরবনে বনজীবীর মৃত্যুর ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন দেবহাটায় ভূমি সেবা মেলা ২০২৬ এর উদ্বোধনী ও আলোচনা সভা ব্র্যাক ইউপিজি সদস্যদের স্কুল পড়ুয়া বাচ্চাদের মাঝে ছাতা বিতরন

সাঁকো বর্ষসেরা পুরস্কার-২০২৫’ দৈনিক সকালের সময়’র সাহিত্য সম্পাদক সুলেখা আক্তার শান্তা পুরস্কৃত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

 

সাঁকো-২১’-এর উদ্যোগে ‘সাঁকো বর্ষসেরা পুরস্কার-২০২৫’ শনিবার ১৬ মে, রাজধানী ঢাকার নিউ ইস্কাটনের ‘স্বপ্নধারা’ মিলনায়তনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রদান অনুষ্ঠান। বর্ণাঢ্য অনুষ্ঠানে দেশের বিশিষ্ট গুণীজনদের উপস্থিতিতে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। সংগঠন সূত্রে জানা গেছে, এবারের অনুষ্ঠানে পত্রিকায় সফল সাহিত্য সম্পাদক হিসাবে নিপুণভাবে দায়িত্ব পালনের জন্য সাহিত্যিক সুলেখা আক্তার শান্তাকে বিশেষ ‘সাঁকো বর্ষসেরা পুরস্কার-২০২৫’-এ ভূষিত করা হয়। সুলেখা আক্তার শান্তা পুরস্কার প্রাপ্তিতে কৃতজ্ঞতা ও আনন্দের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, আমাকে সাহিত্য সম্পাদক হিসাবে পুরস্কৃত করা হয়েছে। এই সম্মান আমার দায়িত্ব বোধ আরো বাড়িয়েছে এবং কর্ম প্রেরণায় অনুপ্রাণিত করেছে। সংগঠনের মুখ্য আয়োজক সহ সকল সদস্যকে আমার আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি। কর্তৃপক্ষের সদিচ্ছা, আন্তরিকতা, দূরদর্শিতা ও নিষ্ঠার প্রতি সবিনয়ে শ্রদ্ধা জানিয়ে আগামীতে এমন মহৎ উদ্যোগ অব্যাহত থাকুক ও এই প্রত্যাশা ব্যক্ত করেছেন। বর্তমানে তিনি দৈনিক সকালের সময় পত্রিকায় সাহিত্য সম্পাদক হিসেবে কর্মরত আছেন। মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এস. এম. মজিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাঁকো ২১-এর সভাপতি মো. ইকবাল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের চার বিশিষ্ট ব্যক্তিত্ব: মিডিয়া ব্যক্তিত্ব ফারজানা করিম, কবি ও শিশু সাহিত্যিক স. ম. শামসুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মনিরুজ্জামান এবং বিআইডব্লিউটিএ-এর যুগ্ম পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান। এছাড়া অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, গবেষক ও রাষ্ট্রচিন্তক মুহাম্মদ আনোয়ার হোসেন এবং সাঁকো-২১ এর সাধারণ সম্পাদক রিনু রিয়াজ। অনুষ্ঠানে কবিতা পাঠ, ১০ কবির আনন্দ আয়োজন, দর্শক পর্ব এবং আমন্ত্রিত অতিথিদের বক্তব্য। অনুষ্ঠানটির মূল আকর্ষণ “সাঁকো বর্ষসেরা পুরস্কার-২০২৫” এবং অতিথিদের সম্মাননা প্রদান পর্ব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট