1. live@www.dainikmisridawaranews.com : দৈনিক মিশ্রীদেয়াড়া নিউজ : দৈনিক মিশ্রীদেয়াড়া নিউজ
  2. info@www.dainikmisridawaranews.com : দৈনিক মিশ্রীদেয়াড়া নিউজ :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
PinUp Casino официальный сайт играть в казино онлайн в Казахстане Сайт Pin Up casino играть в казино онлайн на деньги в Казахстане তালার জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটুর ঈদ শুভেচ্ছা বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে প্রতিমন্ত্রী টুকুর সঙ্গে বাংলাদেশ বি-কিপার্স এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ যশোর ল্যাবএইড এর বহুমুখী প্রতারক ফাতিমা ও তার গ্যাং ফের বেপরোয়া পবিত্র ঈদুল আজহা’র শুভেচ্ছা জানিয়েছেন মিলন হোসেন সাঁকো বর্ষসেরা পুরস্কার-২০২৫’ দৈনিক সকালের সময়’র সাহিত্য সম্পাদক সুলেখা আক্তার শান্তা পুরস্কৃত ফলোআপ: সুন্দরবনে বনজীবীর মৃত্যুর ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন দেবহাটায় ভূমি সেবা মেলা ২০২৬ এর উদ্বোধনী ও আলোচনা সভা ব্র্যাক ইউপিজি সদস্যদের স্কুল পড়ুয়া বাচ্চাদের মাঝে ছাতা বিতরন

কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

জাহিদুল ইসলাম
  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৭৬০ বার পড়া হয়েছে

কলারোয়া প্রতিনিধি: অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ গড়ি, এই শ্লোগানে কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কলারোয়া উপজেলা মৎস্য দপ্তর’র আয়োজনে ১৮ই আগষ্ট(সোমবার)২০২৫ ইং সকাল ১০ ঘটিকার সময় উপজেলা নির্বাহী অফিসার’র নেতৃত্বে উপজেলা চত্বর থেকে র‌্যালি বের হয়ে কলারোয়া সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আব্দুল্লাহ মুহাম্মদ সাইদুর রহমান ( রেজা)’র সভাপতিত্বে আলোচলা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্টান অনুষ্ঠিত হয়।
জাতীয় মৎস্য সপ্তাহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জহুরুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার কলারোয়া। আলোচনা সভায় উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আব্দুল্লাহ মুহাম্মদ সাইদুর রহমান উদ্বোধনীয় বক্তব্যে তিনি উপজেলার মৎস্য সম্পাদ সম্পর্কীত তথ্যাদি নিয়ে বক্তব্য প্রদান করেন ।তিনি বলেন উপজেলায় পুকুর /দিঘি ৮৩৪০ টি জলায়তন ১০৮৬ হেঃ উৎপাদন ৮৯২৮.৩৬ মে.টন, ধানক্ষেতে মাছ চাষ ৪৮৩ টি ১৬১ হেঃ, উৎপাদন ১১৫ মে.টন, নদী ৩ টি, জলায়তন ৭০ হেৎ, উৎপাদন ২০.১ মেঃ টন,বিল ৩ টি ,জলায়তন ১৭৮ হেঃ, উৎপাদন ১২০ মেঃ টন,খাল ৯ টি, জলায়তন ৮০ হেঃ,১৮.৩২ মেঃটন,প্লাবন ভুমি ৮ টি ,৪০৯ হেঃ,উৎপাদন ১১৯.৮৭ মেঃটন, বারোপিট ৮ টি,জলায়তন ১.৭৭ হেঃ, উৎপাদন ১১.৮৪ মেঃটন, বাওড় ৩ টি জলায়তন ৬৫.৩৬হেঃ ,উৎপাদন ১১০ মেঃটন, চিংড়ি ঘের ৪৭৫ টি, গলদা চিংড়ি ঘের ৪৭৫ টি জলায়তন ৬৩১ হেঃ, উৎপাদন ৪৭২ মেঃটন। উপজেলায় মাছ উৎপাদন ৯২০৯ মেঃটন ,চাহিদা ৬৪১৬.৮২ মেঃ টন া
মৎস্য সপ্তাহ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন কলারোয়া উপজেলায় মাছ চাষের জন্য দেশে বিদেশে সুনাম অর্জন করেছে এ জন্য সকল মাছ চাষিদের ধন্যবাদ জানান সাথে সাথে তিনি বলেন যে সকল মাছ চাষি রাস্তার পাশে পুকুর বা ঘের করে মাছ চাষ করছেন তাদের রাস্তা নষ্ট না হয় সে দিকে নজর দেওয়ার আহব্বান করেন।
এ সময় আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বি,এন,পি মুখপাত্র মোঃ রইচ উদ্দীন, কলারোয়া আলিয়া ( কামিল ) মাদ্রাসার অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মাওঃ মোঃ আহম্মাদ আলি , উপজেলা কৃষি অফিসার মোঃ এনামুল ইসলাম, কলারোয় থানার সেকেন্ড অফিসার এস আই সজীব বালা।
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে চার জন কে সম্মানণাস্বরুপ ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করা হয়। মৎস্যজীবি বিমল কৃঞ্চ পোদ্দার ,তেলাপিয়া উৎপাদনে মেসার্স তাহসান হ্যাচারী মোঃ আমজাদ হোসেন,গদলা চিংড়ি উৎপাদনে মোঃ আব্দুল রহিম মোড়ল, বাগদা উৎপাদনে শমতা ফিস মোঃ আবু তাহের মোল্যা কে প্রধান অতিথি ও আমন্ত্রীত অতিথিদের কাছ থেকে সম্মাননা স্বরুপ ক্রেস্ট ও সম্মাননা সনদ গ্রহন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলার মৎস্যজীবি ও মৎস্য চাষীগণ।
অনুষ্টানটি সঞ্চালনা করেন উপজেলা মেরিন ফিশারিজ অফিসার সাইয়েদ মোঃ ফারাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট