1. live@www.dainikmisridawaranews.com : দৈনিক মিশ্রীদেয়াড়া নিউজ : দৈনিক মিশ্রীদেয়াড়া নিউজ
  2. info@www.dainikmisridawaranews.com : দৈনিক মিশ্রীদেয়াড়া নিউজ :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
PinUp Casino официальный сайт играть в казино онлайн в Казахстане Сайт Pin Up casino играть в казино онлайн на деньги в Казахстане তালার জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটুর ঈদ শুভেচ্ছা বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে প্রতিমন্ত্রী টুকুর সঙ্গে বাংলাদেশ বি-কিপার্স এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ যশোর ল্যাবএইড এর বহুমুখী প্রতারক ফাতিমা ও তার গ্যাং ফের বেপরোয়া পবিত্র ঈদুল আজহা’র শুভেচ্ছা জানিয়েছেন মিলন হোসেন সাঁকো বর্ষসেরা পুরস্কার-২০২৫’ দৈনিক সকালের সময়’র সাহিত্য সম্পাদক সুলেখা আক্তার শান্তা পুরস্কৃত ফলোআপ: সুন্দরবনে বনজীবীর মৃত্যুর ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন দেবহাটায় ভূমি সেবা মেলা ২০২৬ এর উদ্বোধনী ও আলোচনা সভা ব্র্যাক ইউপিজি সদস্যদের স্কুল পড়ুয়া বাচ্চাদের মাঝে ছাতা বিতরন

কলারোয়া রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২৯৫ বার পড়া হয়েছে

কলারোয়া ব্যুরো
সাতক্ষীরার কলারোয়া রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহম্মেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক মুহাঃ আসাদুজ্জামান ফারুকী।

ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর মেয়র গাজী আক্তারুল ইসলাম।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মোঃ কামরুজ্জামান।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্যা।

তালা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল হাবিব, কলারোয়া নিউজের প্রকাশক ও সম্পাদক আরিফ মাহমুদ।

অনুষ্ঠানে রিপোর্টার্স ক্লাবের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি শামসুর রহমান লালটু, সহ-সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক এম এ আজিজ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মুহাঃ আসাদুজ্জামান ফারুকী, কোষাধ্যক্ষ মোস্তফা হোসেন বাবলু, দপ্তর সম্পাদক তাজউদ্দীন আহমেদ রিপন এবং প্রচার সম্পাদক ফারুক হোসেন রাজ, নির্বাহী সদস্য গোলাম রসুল, মোর্তজা হাসান, রেজওয়ান উল্লাহ, দৈনিক জনকণ্ঠের উপজেলা সংবাদদাতা মীর রোকনুজ্জামান, দৈনিক জনবানী’র শেখ ইকরামুল হক, দৈনিক আলোর পরশ এর কলারোয়া পৌর প্রতিনিধি শরীফুজ্জামান মিঠু, অনলাইন নিউজ পোর্টাল কলারোয়া প্রতিদিন এর স্টাফ রিপোর্টার এইচ এম এরশাদ, জাবিদ হোসেন, মুনাওয়ার হোসাইন, সাংবাদিক সিয়াম, মিন্টুসহ ক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ কামারুজ্জামান। মোনাজাতে সাংবাদিক সমাজের পেশাগত উন্নতি এবং কলারোবাসীর মঙ্গল কামনা করা হয়। শেষে উপস্থিত সকলে একসাথে ইফতারে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট