1. live@www.dainikmisridawaranews.com : দৈনিক মিশ্রীদেয়াড়া নিউজ : দৈনিক মিশ্রীদেয়াড়া নিউজ
  2. info@www.dainikmisridawaranews.com : দৈনিক মিশ্রীদেয়াড়া নিউজ :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
PinUp Casino официальный сайт играть в казино онлайн в Казахстане Сайт Pin Up casino играть в казино онлайн на деньги в Казахстане তালার জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটুর ঈদ শুভেচ্ছা বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে প্রতিমন্ত্রী টুকুর সঙ্গে বাংলাদেশ বি-কিপার্স এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ যশোর ল্যাবএইড এর বহুমুখী প্রতারক ফাতিমা ও তার গ্যাং ফের বেপরোয়া পবিত্র ঈদুল আজহা’র শুভেচ্ছা জানিয়েছেন মিলন হোসেন সাঁকো বর্ষসেরা পুরস্কার-২০২৫’ দৈনিক সকালের সময়’র সাহিত্য সম্পাদক সুলেখা আক্তার শান্তা পুরস্কৃত ফলোআপ: সুন্দরবনে বনজীবীর মৃত্যুর ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন দেবহাটায় ভূমি সেবা মেলা ২০২৬ এর উদ্বোধনী ও আলোচনা সভা ব্র্যাক ইউপিজি সদস্যদের স্কুল পড়ুয়া বাচ্চাদের মাঝে ছাতা বিতরন

কলারোয়া উপজেলায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে

কলারোয়া উপজেলা প্রতিনিধি 

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কলারোয়া উপজেলা শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়েছে। সাতক্ষীরা জেলা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সম্মানিত আহ্বায়ক মৃনাল কান্তি রায় এবং সদস্য সচিব অ্যাডভোকেট অসীম কুমার মন্ডল এই কমিটির অনুমোদন প্রদান করেন। অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকাশ চন্দ্র হালদার এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দেবাশীষ দাস (দেবু)।

সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বপন কুমার পাল (সিনিয়র সহ-সভাপতি), রিতন কুমার রায়, হরিকান্ত পাল, কার্তিক মন্ডল, নিমাই কুমার দাস এবং অনিল মন্ডল। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রদীপ ঘোষ (ঝুনি), এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দীপক কুমার ঘোষ ও অমিত রায় চৌধুরী। সাংগঠনিক সম্পাদক হিসেবে মাস্টার প্রদীপ কুমার পাল এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে জগবন্ধু নন্দী ও বাদল কুমার সরকার অন্তর্ভুক্ত হয়েছেন। কোষাধ্যক্ষ হিসেবে তরুণ বিশ্বাস এবং সহ-কোষাধ্যক্ষ হিসেবে চয়ন কুমার কুণ্ডু দায়িত্ব পেয়েছেন। দপ্তর সম্পাদক হিসেবে নির্মল মন্ডল এবং সহ-দপ্তর সম্পাদক হিসেবে দিলীপ কুমার দাস দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। প্রচার সম্পাদক হিসেবে আশীষ পোদ্দার এবং সহ-প্রচার সম্পাদক হিসেবে বিকাশ কুমার বিশ্বাস, সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে সুকুমার ঘোষ এবং সহ-সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে বাবু শম্ভু মন্ডল অন্তর্ভুক্ত হয়েছেন। ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে উত্তম দে এবং সহ-ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে প্রশান্ত কুমার বসু, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে আনন্দ মোহন রায় এবং সহ-শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে লক্ষ্মীকান্ত রায় দায়িত্ব পেয়েছেন। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে প্রশান্ত নন্দী এবং সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে স্বরজিত, আইন বিষয়ক সম্পাদক হিসেবে জয়ন্ত কুমার পাল এবং সহ-আইন বিষয়ক সম্পাদক হিসেবে দুলাল দাস (দুলু) অন্তর্ভুক্ত হয়েছেন। যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দিলীপ পাল এবং সহ-যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে উত্তম কুমার মজুমদার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে পঙ্কজ কুমার ঘোষ এবং সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে তুফান বাশহোর (হরিজন পল্লী) দায়িত্ব পেয়েছেন। অনুষ্ঠান ও ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে সুমন কুমার রায় এবং সহ-অনুষ্ঠান ও ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে সুফল দাস, তথ্য সংগ্রহ সম্পাদক হিসেবে চিত্রঞ্জন সেন এবং সহ-তথ্য সংগ্রহ সম্পাদক হিসেবে রিপন মন্ডল অন্তর্ভুক্ত হয়েছেন। মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে আরতি রানী রায় দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

নবগঠিত এই ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের মাধ্যমে কলারোয়া উপজেলায় সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন এবং তারা মনে করেন, এই কমিটি ধর্মীয় সম্প্রীতি, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট