
অদ্য ১৮/০৫/২০২৬ ইংরেজি তারিখ যশোর জোনের পিরোজপুর অঞ্চলের মাটিভাংগা শাখা অফিসের” গিলাতলা গ্রাম সামাজিক শক্তি কমিটি,, কর্তৃক সদস্যদের স্কুল পড়ুয়া শতভাগ বাচ্চাদের মাঝে ছাতা বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি মাহবুব শেখ,সহ-সভানেত্রী ববিতা রানী ,সাধারন সম্পাদক জাকির ফকির, অর্থ সম্পাদক নির্মল শিকদার,কার্যকরী সদস্য হান্নান খান এবং অন্যান্য সদস্যবৃন্দ,সার্বিকভাবে সহযোগিতা করেন ব্র্যাক ইউপিজির শাখা ব্যবস্থাপক মো: আব্দুস সালাম এবং কর্মসূচি সংগঠক মো:তরিকুল ইসলাম । ছাতা পেয়ে স্কুল পড়ুয়া বাচ্চারা অনেক আনন্দিত। গিলাতলা গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি মহোদয় তার বক্তব্যর সময় ছাত্রদের উদ্দেশ্যে ভালভাবে লেখাপড়া করার জন্য পরামর্শ দেন।লেখাপড়া ভালো করলে আগামীতে স্কুল ব্যাগ বিতরণ করবে বলে ছাত্রদের উৎসাহিত করেন।এতে ছাত্রদের অভিভাবক বৃন্দগন গিলাতলা গ্রাম সামাজিক শক্তি কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সাধারণ সম্পাদক জাকির ফকির এই ধরনের অনুষ্ঠান করতে পেরে নিজেকে গর্বিত মনে করেন ওv ভবিষ্যতে এ ধরনের কাজ চলমান রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং ব্র্যাক ইউপিজি কর্মসূচিকে উক্ত মহতি কাজে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।