1. live@www.dainikmisridawaranews.com : দৈনিক মিশ্রীদেয়াড়া নিউজ : দৈনিক মিশ্রীদেয়াড়া নিউজ
  2. info@www.dainikmisridawaranews.com : দৈনিক মিশ্রীদেয়াড়া নিউজ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলাসহ কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত কলারোয়া উপজেলায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত রিহ্যাব প্রেসিডেন্ট হতে চান ভুমিদস্যু আলী আফজাল যশোরে ৬৫ জন চাঁদাবাজের তালিকা শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার মাজারে ৪২ জেলা পরিষদ প্রশাসকের শ্রদ্ধা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকটে চাকরি চেয়ে খোলা চিঠি শার্শা সাবরেজিস্ট্রি অফিসের মোহরার মিলন’কে ঝিকরগাছায় বদলি না করতে জেলা রেজিস্ট্রারকে চিঠি   টাঙ্গাইলে বরাদ্দের খেজুরের কার্টন সংখ্যায় গড়মিল পদধারী কিছু নেতার বিশ্বাসঘাতকতায় আমি পরাজিত হয়েছি: সাবিরা নাজমুন মুন্নী কলারোয়া রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইসিতে নিবন্ধন পেল গণ অধিকার পরিষদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮২০ বার পড়া হয়েছে

রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন পেয়েছে গণ অধিকার পরিষদ (জিওপি)।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হকের নেতৃত্বাধীন এই দলকে আজ সোমবার নিবন্ধন দেয় ইসি।

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধনের জন্য দলটি ইসিতে আবেদন করেছিল। তবে তখন দলটিকে নিবন্ধন দেয়নি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন ইসি। তখন ইসির এ সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। পরিবর্তিত পরিস্থিতিতে গণ অধিকার পরিষদকে নিবন্ধন দিল হাবিবুল আউয়াল কমিশন।

 

ইসি সচিব শফিউল আজিমের সই করা এ-সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশের বিধান অনুযায়ী গণ অধিকার পরিষদকে (জিওপি) পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। এই দলের জন্য ‘ট্রাক’ প্রতীক সংরক্ষণ করা হয়েছে। দলের নিবন্ধন নম্বর ৫১।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট