1. live@www.dainikmisridawaranews.com : দৈনিক মিশ্রীদেয়াড়া নিউজ : দৈনিক মিশ্রীদেয়াড়া নিউজ
  2. info@www.dainikmisridawaranews.com : দৈনিক মিশ্রীদেয়াড়া নিউজ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলাসহ কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত কলারোয়া উপজেলায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত রিহ্যাব প্রেসিডেন্ট হতে চান ভুমিদস্যু আলী আফজাল যশোরে ৬৫ জন চাঁদাবাজের তালিকা শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার মাজারে ৪২ জেলা পরিষদ প্রশাসকের শ্রদ্ধা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকটে চাকরি চেয়ে খোলা চিঠি শার্শা সাবরেজিস্ট্রি অফিসের মোহরার মিলন’কে ঝিকরগাছায় বদলি না করতে জেলা রেজিস্ট্রারকে চিঠি   টাঙ্গাইলে বরাদ্দের খেজুরের কার্টন সংখ্যায় গড়মিল পদধারী কিছু নেতার বিশ্বাসঘাতকতায় আমি পরাজিত হয়েছি: সাবিরা নাজমুন মুন্নী কলারোয়া রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডিবি পুলিশ যশোর কর্তৃক ০১টি বিদেশী পিস্তল, ০২টি ম্যাগজিন ও ০২টি তাজা গুলি সহ গ্রেফতার ০২ জন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৮১৩ বার পড়া হয়েছে

ডিবি পুলিশ যশোর কর্তৃক ০১টি বিদেশী পিস্তল, ০২টি ম্যাগজিন ও ০২টি তাজা গুলি সহ গ্রেফতার ০২ জন

যশোর জেলার সন্মানিত পুলিশ সুপার মহোদয়ের নিদের্শক্রমে পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃ মঞ্জুরুল হক ভুঞা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, যশোরের নেতৃত্বে এসআই(নিঃ)/ শেখ আবু হাসান, এএসআই(নিঃ)/ মোঃ নাজমুল হোসেন সঙ্গীয়-ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা কালে ইং- ২৫/০৮/২০২৫ খ্রিঃ তারিখ রাত্র ২১.৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতয়ালী থানা চাঁচড়া সাকিনস্থ বিএডিসি ভবনের পূর্বপাশে চাঁচড়া টু পালবাড়ি গামী হাইওয়ে রাস্তার উপর বেনাপোল হতে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান যাহার রেজিঃ নং-ট-১১-২১৭৭ সহ মোঃ ফরহাদ হোসেন(৩২) এবং মোঃ সাকিব হোসেন(১৯)’দ্বয়কে গ্রেফতার করে। আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে উক্ত কাভার্ড ভ্যানের চালক মোঃ ফরহাদ হোসেন (৩২) ট্রাকের চালকের সিটের নিচ হইতে কসটেপ দ্বারা মোড়ানো একটি ৭.৬৫ বিদেশী পিস্তল (যাহার স্লাইড এর পাশের গায়ে ইংরেজিতে MADE IN USA, N03 এবং অপর পাশের গায়ে ইংরেজিতে 7.65 TROUND খোদাই করে লেখা আছে), ০২টি পিস্তলের ম্যাগজিন ও ০২টি পিস্তলের গুলি উদ্ধার পূর্বক বিধি মোতাবেক জব্দ করে। ধৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর জ্ঞাতস্বরে বেনাপোল এলাকা হইতে অস্ত্র বহন করে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে পৌঁছে দেয় মর্মে স্বীকার করে।

এ সংক্রান্তে এসআই(নিঃ)/শেখ আবু হাসান বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি এজাহার দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে ইং ২৬/০৮/২০২৫ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানাঃ
১। মোঃ ফরহাদ হোসেন (৩২)
পিতা-মোঃ আঃ আওয়াল
মাতা-মোছাঃ আয়না বেগম
সাং- ভবের বেড়
থানা-বেনাপোল পোর্ট
জেলা-যশোর।
২। মোঃ সাকিব হোসেন (১৯)
পিতা-মোঃ আফজাল হোসেন বিশ্বাস
মাতা-মোছাঃ সুমি খাতুন
সাং- ভবের বেড়
থানা-বেনাপোল পোর্ট
জেলা-যশোর।

উদ্ধারঃ
১। একটি ৭.৬৫ বিদেশী পিস্তল (যাহার স্লাইড এর এক পাশের গায়ে ইংরেজিতে MADE IN USA, N03 এবং অপর পাশের গায়ে ইংরেজিতে 7.65 TROUND খোদাই করে লেখা আছে)
২। ০২টি পিস্তলের ম্যাগজিন
৩। ০২টি পিস্তলের গুলি
৪। ০১টি কাভার্ড ভ্যান, যাহার রেজিঃ নং-ট-১১-২১৭৭।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট