1. live@www.dainikmisridawaranews.com : দৈনিক মিশ্রীদেয়াড়া নিউজ : দৈনিক মিশ্রীদেয়াড়া নিউজ
  2. info@www.dainikmisridawaranews.com : দৈনিক মিশ্রীদেয়াড়া নিউজ :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
PinUp Casino официальный сайт играть в казино онлайн в Казахстане Сайт Pin Up casino играть в казино онлайн на деньги в Казахстане তালার জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটুর ঈদ শুভেচ্ছা বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে প্রতিমন্ত্রী টুকুর সঙ্গে বাংলাদেশ বি-কিপার্স এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ যশোর ল্যাবএইড এর বহুমুখী প্রতারক ফাতিমা ও তার গ্যাং ফের বেপরোয়া পবিত্র ঈদুল আজহা’র শুভেচ্ছা জানিয়েছেন মিলন হোসেন সাঁকো বর্ষসেরা পুরস্কার-২০২৫’ দৈনিক সকালের সময়’র সাহিত্য সম্পাদক সুলেখা আক্তার শান্তা পুরস্কৃত ফলোআপ: সুন্দরবনে বনজীবীর মৃত্যুর ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন দেবহাটায় ভূমি সেবা মেলা ২০২৬ এর উদ্বোধনী ও আলোচনা সভা ব্র্যাক ইউপিজি সদস্যদের স্কুল পড়ুয়া বাচ্চাদের মাঝে ছাতা বিতরন

দক্ষিণ বঙ্গের সর্ববৃহৎ বাগআঁচড়া সাতমাইল গরুহাটের ইজারা পেলেন কুদ্দুস আলী বিশ্বাস

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে

 

নিজস্ব সংবাদদাতা ঃ

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল এলাকার দক্ষিণ বঙ্গের অন্যতম বৃহৎ গরুর হাটের ইজারা অবশেষে সম্পন্ন হয়েছে। আজ বিকাল প্রায় ৩টায় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে উন্মুক্ত ডাকের মাধ্যমে এ ইজারা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদের উপস্থিতিতে পরিচালিত এই ডাক প্রক্রিয়ায় সর্বোচ্চ দরদাতা হিসেবে কুদ্দুস আলী বিশ্বাস গরুহাটের ইজারা লাভ করেন। পুরো কার্যক্রমটি স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

স্থানীয়দের মতে, বাগআঁচড়া সাতমাইল গরুহাট দক্ষিণ বঙ্গের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র, যেখানে প্রতি বছর হাজার হাজার গবাদিপশুর ক্রয়-বিক্রয় হয়। নতুন ইজারাদারের মাধ্যমে হাটের ব্যবস্থাপনা আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এলাকাবাসী।

এ বিষয়ে কুদ্দুস আলী বিশ্বাস জানান, তিনি হাটের সার্বিক উন্নয়ন, নিরাপত্তা ও ব্যবসায়ীদের জন্য আধুনিক সুবিধা নিশ্চিত করতে কাজ করবেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, নিয়ম-নীতি মেনে হাট পরিচালনা নিশ্চিত করতে তারা সার্বক্ষণিক নজর দারিতে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট