ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ২০ বাংলাদেশি
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বুধবার, ১৩ মে, ২০২৬
-
৮২
বার পড়া হয়েছে

আজহারুল ইসলাম সাদী:
ভারতে পাচারের শিকার হয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছে ২০ বাংলাদেশি শিশু। বুধবার (১৩ মে) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন চেকপোস্ট (আইসিপি) হয়ে তাদের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ফেরত আসা শিশুদের মধ্যে ১৩ জন মেয়ে ও ৭ জন ছেলে রয়েছে। তারা বাগেরহাট, খুলনা, নড়াইল ও যশোর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
ইমিগ্রেশন সূত্র জানায়, উন্নত জীবনের আশায় দালাল চক্রের প্রলোভনে পড়ে এসব শিশু তাদের বাবা-মায়ের সঙ্গে অবৈধ পথে সীমান্ত পেরিয়ে ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় যায়। সেখানে তাদের অভিভাবকেরা বাসাবাড়ি ও কৃষি কাজে নিয়োজিত ছিলেন। ২০২৪ সালের প্রথম দিকে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে তারা ভারতে প্রবেশ করে।
পরে ২০২৫ সালের ডিসেম্বরের শেষ দিকে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করলে আদালত বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে। সাজা শেষে ভারতের একটি মানবাধিকার সংস্থার আবেদনের ভিত্তিতে তাদের পশ্চিমবঙ্গের কিশোলয়া, সুরকন্যাসহ ৭টি শেল্টার হোমে রাখা হয়।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন