
স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরার কলারোয়ার সোনাবাড়ীয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড পূর্ব ভাদিয়ালী গ্রামের সা্ধাসিধে,যুবকদের আইকন সন্তান মোঃ মিলন হোসেন কলারোয়ার সোনাবাড়ীয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড বাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এক বিবৃতিতে বলেন- আমি সোনাবাড়ীয়া তথা সীমান্তবর্তী পূর্ব ভাদিয়ালী গ্রামের সন্তান, আমি সবসময় আমার প্রিয় সোনাবাড়ীয়া ইউনিয়ন সহ নিজ ওয়ার্ডসহ গ্রাম বাসীর সুস্বাস্থ, মঙ্গল কামনা করি। ভালো থাকুক আমার এলাকাবাসী।। প্রিয় গ্রাম বাসী!
অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে ঈদের এক ফালি চাঁদ পশ্চিম দিগন্তে ভেসে ওঠে,তখন সর্ব শ্রেণীর মানুষের হৃদয় গহিনে বয়ে যায় আনন্দ উল্লাসের মৃদু দোলা। ঈদ বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বড় নেয়ামত। পবিত্র ঈদুল আজহা কুরবানির মধ্য দিয়ে ভ্রাতৃত্ব বেড়ে যায়। এই দিনে একে অপরকে ঈদ মোবারক বলে শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।এই দিনে মুসলমানেরা সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ রেখে ঈদগার মাঠে এক সারিতে সমবেত হয়।
আনন্দের দিন।ঈদের দিন হিংসা বিদ্বেষ ভুলে সবার সাথে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা ও ফিতরা আদায়ের মাধ্যমে দরিদ্রের আনন্দ ভাগাভাগি করার অঙ্গীকার করাই আলো ঈদুল ফিতরের মূল শিক্ষা।
তিনি আরও বলেন- কুরবানির পশু নির্দিষ্ট জায়গাতে জবেহ করুন এবং পশুর বজ্য মাটিতে পুঁতে রাখুন। তাহলে সমাজে কোনোরকম দুর্গন্ধ বা রোগবালাই ছড়াতে পারবেনা।