1. live@www.dainikmisridawaranews.com : দৈনিক মিশ্রীদেয়াড়া নিউজ : দৈনিক মিশ্রীদেয়াড়া নিউজ
  2. info@www.dainikmisridawaranews.com : দৈনিক মিশ্রীদেয়াড়া নিউজ :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
PinUp Casino официальный сайт играть в казино онлайн в Казахстане Сайт Pin Up casino играть в казино онлайн на деньги в Казахстане তালার জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটুর ঈদ শুভেচ্ছা বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে প্রতিমন্ত্রী টুকুর সঙ্গে বাংলাদেশ বি-কিপার্স এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ যশোর ল্যাবএইড এর বহুমুখী প্রতারক ফাতিমা ও তার গ্যাং ফের বেপরোয়া পবিত্র ঈদুল আজহা’র শুভেচ্ছা জানিয়েছেন মিলন হোসেন সাঁকো বর্ষসেরা পুরস্কার-২০২৫’ দৈনিক সকালের সময়’র সাহিত্য সম্পাদক সুলেখা আক্তার শান্তা পুরস্কৃত ফলোআপ: সুন্দরবনে বনজীবীর মৃত্যুর ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন দেবহাটায় ভূমি সেবা মেলা ২০২৬ এর উদ্বোধনী ও আলোচনা সভা ব্র্যাক ইউপিজি সদস্যদের স্কুল পড়ুয়া বাচ্চাদের মাঝে ছাতা বিতরন

কলারোয়ায় অবৈধভাবে সরকারি জমির উপর বিল্ডিং করার অভিযোগ 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১৯১ বার পড়া হয়েছে

 

‎জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:

কলারোয়ায় অবৈধভাবে জবর দখল করে সরকারি জমি ( রাস্তার) উপর বিল্ডিং ( পাকা ঘর) করার অভিযোগ পাওয়া গিয়েছে ।কলারোয়া উপজেলার ১০ নম্বর কুশোডাঙ্গা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড উত্তর রায়টা বিশ্বাস পাড়ায় এই ঘটনা ঘটেছে। একই গ্রামের মৃত এ কে এম আনসার উদ্দিন এর ছেলে মোঃ জহির উদদীন ( খোকা) বাদী হয়ে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর তিনি লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন একই গ্রামের বিবাদী মোহাম্মদ মফিজুল ইসলাম মোঃ ইব্রাহিম হোসেন জবর দখল করে পাকা ঘর নির্মাণ করছে। এ সময় এলাকার সচেতন লোকেরা তাদের বাধা দিলে বাধা উপেক্ষা করে ঘর করতে থাকে। এ পরিস্থিতিতে বাধ্য হয়ে তিনি বাদী হয়ে অভিযোগ দাযের করেন। সরকারি রাস্তার উপর বিল্ডিং করার খবর জানাজানি হলে ঘটনাস্থলে যেয়ে জানা যায় রাইটা মাদ্রাসা হইতে বিএম নজরুল ইসলামের বাড়ি পর্যন্ত দীর্ঘ রাস্তা টি আড় ৪০ থেকে ৪৫ ফুড রাস্তা সরকারি। সেখানে বর্তমানে ১২ থেকে ১৪ ফুট রাস্তা বাদে বাকি জমি দখল করে বাড়ি বা প্রাচির করে দখল করে ফেলেছে। যা এলাকার লোক স্বীকার করেছে। এ রাস্তাটি রাইটা যুগিখালী ইউনিয়ন বাসির যাতায়াতের একমাত্র রাস্তা। এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

‎এলাকাবাসীর দাবি দখলমুক্ত করে রাস্তাটি প্রশস্ত করে দেওয়ার জোর দাবি করেন। এবং নতুন করে য়েন কোন বিল্ডিং না করতে পারে তার জন্য সরকার এবং সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তার প্রতি জোর দাবী করেন।

‎এ বিষয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাঈদ গাজীকে জানতে চাইলে তিনি বলেন আমি জানি এবং বিল্ডিং ভেঙ্গে নেওযার কথা বলেছি।

‎কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ অরিফুল ইসলাম অভিযোগের বিষয় স্বীকার করে তিনি বলেন আমি লোক পাঠিয়েছি বিষয়টি দেখছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট