1. live@www.dainikmisridawaranews.com : দৈনিক মিশ্রীদেয়াড়া নিউজ : দৈনিক মিশ্রীদেয়াড়া নিউজ
  2. info@www.dainikmisridawaranews.com : দৈনিক মিশ্রীদেয়াড়া নিউজ :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
PinUp Casino официальный сайт играть в казино онлайн в Казахстане Сайт Pin Up casino играть в казино онлайн на деньги в Казахстане তালার জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটুর ঈদ শুভেচ্ছা বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে প্রতিমন্ত্রী টুকুর সঙ্গে বাংলাদেশ বি-কিপার্স এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ যশোর ল্যাবএইড এর বহুমুখী প্রতারক ফাতিমা ও তার গ্যাং ফের বেপরোয়া পবিত্র ঈদুল আজহা’র শুভেচ্ছা জানিয়েছেন মিলন হোসেন সাঁকো বর্ষসেরা পুরস্কার-২০২৫’ দৈনিক সকালের সময়’র সাহিত্য সম্পাদক সুলেখা আক্তার শান্তা পুরস্কৃত ফলোআপ: সুন্দরবনে বনজীবীর মৃত্যুর ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন দেবহাটায় ভূমি সেবা মেলা ২০২৬ এর উদ্বোধনী ও আলোচনা সভা ব্র্যাক ইউপিজি সদস্যদের স্কুল পড়ুয়া বাচ্চাদের মাঝে ছাতা বিতরন

ঘা না শুকাতেই জামিনে মুক্তি” সান্তাহারে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলায়; আতঙ্ক জনমনে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

 

বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেনকে (৫৯) পেটে ছুরিকাঘাত করে হত্যাচেষ্টার ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় রাজু, শুভ, নীরবসহ ১৩ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হলেও, মামলার মাত্র ৩৫ ঘণ্টার মধ্যেই আদালত থেকে ৯ আসামি জামিনে মুক্তি পাওয়াকে ঘিরে জনমনে ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। গুরুতর আহত ইকবাল হোসেন এখনও চিকিৎসাধীন রয়েছেন। তার পেটে ১৪টি সেলাই দেওয়ায় শারীরিকভাবে অতিমাত্রায় দুর্বল অবস্থায় রয়েছেন। এমন পরিস্থিতিতে আসামিদের দ্রুত জামিনে মুক্তি পাওয়ায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে। এদিকে জামিনে মুক্ত হওয়ার পর মামলার প্রধান আসামির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একাধিক পোস্ট নতুন করে বিতর্কের সৃষ্টি হয়। এক পোস্টে তিনি লিখেন,“আলহামদুলিল্লাহ, আপনাদের তৈরি করা মিথ্যা মামলার ৩৫ ঘণ্টার মধ্যে ৯ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। বাকি রইল ৪ জন, Wait..”
পরবর্তীতে আরেকটি পোস্টে তিনি লেখেন,“প্রতিশোধের প্রশ্নই উঠে না। আমি আমার উপরওয়ালার ন্যায়বিচারে বিশ্বাসী। সঠিক সময় হলে খেলা ঘুরিয়ে দিবেন।”
আরেকটি পোস্টে “ইনশাআল্লাহ চায়ের আড্ডায় অনেক কথা হবে”
তার এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই আশঙ্কা প্রকাশ করে বলছেন, এসব বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। কথা প্রসঙ্গে আরও বলেন, ঘা না শুকাতেই জামিনে মুক্তি, কি ক্ষমতা রে বাবা!
উল্লেখ্য, গত শনিবার (২মে) দুপুরে উপজেলার সান্তাহার রেলগেট এলাকার পুরাতন সুইচ কেবিনের সামনে রেলওয়ের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এই ঘটনায় বিএনপির সহ সভাপতি ইকবাল হোসেনের সঙ্গে একই শহরের হলুদঘর ও ইয়ার্ড কলোনী এলাকার এসএম সামার রাজু, শুভ, নীরবসহ বেশ কয়েকজন যুবকের বাকবিতণ্ডা ও বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে হত্যার উদ্দেশ্যে তাকে পেটে দেশীয় ধারালো অস্ত্রের আঘাত করে। এতে প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। এসময় স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রবিবার রাতে রেলওয়ে থানায় ভুক্তভোগীর ছোট ভাই আজিজুল হক রাজা বাদী হয়ে রাজু, শুভ, নীরবসহ ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, আসামীদের মধ্যে ৯ জন জামিন পেয়েছেন। বাঁকি আসামীদের গ্রেপ্তারের জন্য জোর তৎপরতা চালানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট