1. live@www.dainikmisridawaranews.com : দৈনিক মিশ্রীদেয়াড়া নিউজ : দৈনিক মিশ্রীদেয়াড়া নিউজ
  2. info@www.dainikmisridawaranews.com : দৈনিক মিশ্রীদেয়াড়া নিউজ :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
PinUp Casino официальный сайт играть в казино онлайн в Казахстане Сайт Pin Up casino играть в казино онлайн на деньги в Казахстане তালার জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটুর ঈদ শুভেচ্ছা বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে প্রতিমন্ত্রী টুকুর সঙ্গে বাংলাদেশ বি-কিপার্স এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ যশোর ল্যাবএইড এর বহুমুখী প্রতারক ফাতিমা ও তার গ্যাং ফের বেপরোয়া পবিত্র ঈদুল আজহা’র শুভেচ্ছা জানিয়েছেন মিলন হোসেন সাঁকো বর্ষসেরা পুরস্কার-২০২৫’ দৈনিক সকালের সময়’র সাহিত্য সম্পাদক সুলেখা আক্তার শান্তা পুরস্কৃত ফলোআপ: সুন্দরবনে বনজীবীর মৃত্যুর ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন দেবহাটায় ভূমি সেবা মেলা ২০২৬ এর উদ্বোধনী ও আলোচনা সভা ব্র্যাক ইউপিজি সদস্যদের স্কুল পড়ুয়া বাচ্চাদের মাঝে ছাতা বিতরন

মাধবপুরে সাবেক মেম্বারের বিরুদ্ধে পানি নিষ্কাশনের পথ বন্ধের অভিযোগ, পানিবন্দি ১৫ পরিবার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

 

মোঃ রুবেল আহমেদ , মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পানি নিষ্কাশনের কালভার্ট ও স্বাভাবিক পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এতে শাহজাহানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের অন্তত ১৫টি পরিবার পানিবন্দি হয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছে। ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর পক্ষে মোঃ ফারুক মিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, সুলতানপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মোঃ জমসিদ মিয়া খান প্রভাব খাটিয়ে তার জমির চারপাশে পাকা বাউন্ডারি নির্মাণ করেছেন। এর ফলে দীর্ঘদিনের ব্যবহৃত পানি নিষ্কাশনের কালভার্ট ও বৃষ্টির পানি নামার পথটি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে সামান্য বৃষ্টিতেই এলাকায় কৃত্রিম জলাবদ্ধতা তৈরি হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পানি জমে থাকায় এলাকার মাটির ঘরগুলো ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। অনেক পরিবারের বসতভিটা বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া গ্রামের রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় স্থানীয় মসজিদ, মাদরাসা ও কবরস্থানে যাতায়াত করতে পারছেন না সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা।

আবেদনে আরও উল্লেখ করা হয়, পানি চলাচলের পথ উন্মুক্ত করার দাবি জানালে অভিযুক্ত ব্যক্তি ও তার সহযোগীরা সাধারণ মানুষকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। ফলে স্থানীয় বাসিন্দারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ভুক্তভোগী পরিবারগুলো দ্রুত এই সমস্যার সমাধান এবং পানি নিষ্কাশনের স্বাভাবিক পথটি পুনরায় সচল করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা জানান, বিষয়টি নিয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে বর্ষা মৌসুমে তাদের ঘরবাড়ি রক্ষা করা কঠিন হয়ে পড়বে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট